বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাঃ মেহ-ই জাবীন

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে আজ ৭ ফেব্রুয়ারী সকালে দলীয় কার্যালয় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, সাবেক গণ পরিষদ সদস্য, দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা এম.আবু ছালেহ’র কনিষ্ঠা সন্তান ডাঃ মেহ ই জাবীন তুলি।

 

উল্লেখ্য ডাঃ মেহ ই জাবীন তুলি বর্তমানে বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। তার স্বামী ডাঃ মোঃ মোকতার হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মেডিসিন বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে। ডাঃ তুলি বিভিন্ন সামাজিক, সেবামুলক সংগঠনের সাথেও জড়িত আছেন।

 

বিশেষ করে তিনিও তার স্বামী ছুটির দিনে অটিজম শিশু ও স্বল্প আয়ের এলাকাবাসীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ স্মৃতি পরিষদের সভাপতি, মুক্তিযুদ্ধের সন্তান স্কোয়াড, প্রত্যয়’৭১ সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

 

এক বিবৃতিতে তিনি বলেন, আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ ও মরহুমা মাতা ফাতেমা ছালেহ আজীবন দেশমাতৃকার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে আমৃত্যু কাজ করে গেছেন। আদর্শ রাজনীতিবিদ ও মহৎ মানুষ হিসেবে আমার বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমার মা আমাদের চেয়েও তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের জন্য বেশি সময় দিয়েছেন। রাজনীতির কারণে বাবাকে খুব কম সময়ে কাছে পেয়েছি। শুধু বাবার মহতি কর্মগুলো অনুধাবনের চেষ্ঠা করেছি। বাবার সকল কাজে নিরব সহযোগিতা করার চেষ্ঠা করেছি শেষ জীবনে বাবাকে সাধ্যানুযায়ী চিকিৎসা ও সেবা দেয়ার চেষ্ঠা করেছি।

 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রবীণ নেতৃবৃন্দের পরিবারের সন্তানদের কমবেশি রাষ্ট্রীয় ও দলীয়ভাবে কাজ করার সুযোগ দিয়ে চলেছে। আমিও বিশ্বাস করি আমার বাবার সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য যে অবদান রেখে গেছে তার স্বীকৃতিস্বরুপ আমাকেও তিনি জনমানুষের কাজ করার সুযোগ দিবেন। সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলে চট্টগ্রামের মানুষের জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে চিকিৎসা সেবাসহ নানান সামাজিক কাজ করে যাব।

তিনি চট্টগ্রামের আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীদের দোয়া কামনা করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

ফ্ল্যাট হাতানোর চেষ্টায় জেলায় জেলায় ১৯টি মিথ্যা মামলা দায়ের

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

যৌতুক বিহীন ২০ জোরা রিয়ে দিনাজপুরে