বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ৪

প্রতিবেদক
agamirbangladesh.com
অক্টোবর ২৮, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কর্ণহার থানার দারুশা বাজারে অভিযান পরিচালনা করে ৭৫০ গ্রাম গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বাছির (২২), মো: ইসমাইল হোসেন (২০), মো: সাফিউল ইসলাম (২০) ও মো: সাইদ (২৩)। বাছির রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাজিতপুরে মো: বেলাল হোসেনের ছেলে, ইসলাম একই থানার সাহাপুরে মো: দুলাল হোসেনের ছেলে ও সাফিউল ইসলাম বাজিতপুর গ্রামের মো: সদর উদ্দিনের ছেলে, সাইদ কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কর্ণহার থানার দারুশা বাজারে তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার এসআই মো: নরুন্নবী হোসেন ও তাঁর টিম গতকাল রাত সোয়া ৯ টায় দারুশা বাজারে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের সাইদ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত গাঁজাগুলো ক্রয় করেছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই মো: আব্দুল মতিন ও তাঁর টিম আজ দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড় থেকে আসামি সাইদকে গ্রেপ্তার করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহযোগিতায় গাঁজার ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫-এর শুভ উদ্বোধন রাজশাহীতে

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

তীব্র গরমে পথচারীদের মাঝে যুবদলের শরবত বিতরণ

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার