বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ১১, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫ স্বাক্ষরিত হয়।

আজ ১১ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের সঙ্গে পুলিশ কমিশনার আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫ এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম। এসময় পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা’র সঙ্গে আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।


অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত দায়িত্বে কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায় এবং উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকী।

এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১-এর যথাযথ বাস্তবায়ন। এ চুক্তিতে ৪ টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেসমূহ এসব কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসব কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( APA) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু নিয়ে চাঞ্চল্য

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীর লক্ষ্মীপুর জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ২৪ জন জুয়াড়ি আটক

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের নিদের্শনা  

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত