বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনায় চোরাই অটোরিক্সাসহ এক চোরকে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: লাল চান (২৯) রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়ার মো: আজাহারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে বোয়ালিয়া থানার এসআই এ.এইচ.এম সিরাজুর রহমান ও তার টিম থানা এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন এয়ারপোর্ট থানার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালিয়া থানার অটোরিক্সা চুরি মামলার আসামি চোরাই অটোরিক্সাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৩ টায় সেখানে উপস্থিত হয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় আসামি লাল চানকে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি লাল চান গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪ উদযাপন 

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ