বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

প্রতিবেদক
agamirbangladesh.com
অক্টোবর ৯, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

প্রেস রিলিজঃ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালকের পক্ষ থেকে ১৯ আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক বিকাশ চন্দ্র । মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

০৯ অক্টোবর (বুধবার) সকাল ১০ টার দিকে ঝংকার সংঘ গুড়িপাড়া দূর্গা মন্দির, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটি, শিব কালি মন্দির দুর্গাপূজা মন্ডপ, বাইশ পুতুল সার্বজনীন দূর্গা মন্দির সহ বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন।

প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এবার দুই দিন আগে থেকেই পূজার নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান , সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ুন কবির সহ জেলা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৬৬৬ টি মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ লক্ষ ১২ হাজার ১৯২ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ৮ টি জেলায় প্রায় ২২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আনসার ব্যাটালিয়ন সদস্যরা সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিরাপত্তা প্রদান করবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে মহিলাদলের নেত্রীর সংবাদ সম্মেলন 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

প্রশাসন ম্যানেজ করে রাতভর জুয়া-মাদক, সংসার ভাঙছে একের পর এক পরিবারের

দুর্গাপুরে পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত 

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

রাজশাহীর আলোচিত হুন্ডি সিন্ডিকেটের হোতা মুকুল অবশেষে পুলিশের জালে

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার