বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

প্রতিবেদক
agamirbangladesh.com
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি। আর এই দলকে জনগণের দলে পরিণত করেছেন তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া— এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু।

 

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অংশ নেন।

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তোফাজ্জল হোসেন তপু বলেন, “বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন জনগণকে শোষণ করেছে। তাকে বিতাড়িত করতে বিএনপি টানা ১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমেই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, “এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময়। আর তা সম্ভব হবে নির্বাচনের মাধ্যমে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান দেশকে নতুন করে গড়ার জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক শাসন জিইয়ে রাখারও প্রয়োজন নেই।”

 

পরে তিনি জনগণকে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবং র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিটি আলুপট্টি থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে বাটারমোড়ে গিয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য তাজমূলতান টুটুল, সঞ্চালনায় ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন সরকার টিটু ।

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি জাহান পান্না, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, রাজশাহীর সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দোলা, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: শরিফুল হক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাবেক মেয়র আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রশিদ এবং রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আন্তর।

 

এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের জেরে সাইবার আইনে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার