বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

প্রতিবেদক
agamirbangladesh.com
নভেম্বর ৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন ক্ষমতার দাপট না দেখায়- এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।

এসময় মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ সহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম যশোর জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

ঢোলবাদক ‌বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫

ফ্ল্যাট হাতানোর চেষ্টায় জেলায় জেলায় ১৯টি মিথ্যা মামলা দায়ের

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব

রাজশাহীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত