বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৩

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ৫, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেন্সিডিল ও ২৬.১০ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ( আরএমপি) কাটাখালী থানা পুলিশ ও শাহমখদুম থানাধীন ডাঙ্গীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোসা: মৌসুমী বেগম (৩০) ও মো: ইউসুফ আলী (২৫)। মৌসুমী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর গ্রামের মো: আব্দুল লতিফের স্ত্রী ও ইউসুফ আলী পাবনা থানার আটঘরিযা থানার কুদালিয়া গ্রামের মো: আলাল উদ্দিনের ছেলে। সে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা লেকের ধার বস্তিতে বসবাস করে এবং শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: ফয়সাল হোসেন (২৭) রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল পূর্বপাড়ার মৃত সিকান্দারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাখালী থানাধীন সাহাপুর এলাকার একটি বাড়িতে ফেন্সিডিল বিক্রি হচ্ছে ।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের দিকনির্দেশনায় এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম আজ দুপুর সোয়া ২ টায় কাটাখালী থানা সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মৌসুমীকে গ্রেপ্তার করে কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুল লতিফ কৌশলে পালিয়ে যায়। এসময় আসামির কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

অপর একটি অভিযানে এসআই নূর মোহাম্মদ ও তাঁর টিম আজ দুপুর পৌনে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার গুয়াবাসিনা গ্রাম থেকে আসামি ইউসুফকে ২৬.১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি ইউসুফ জানায় সে উক্ত হেরোইন টাংগন এলাকার শরিফ ও শান্ত নামক দুই ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে।


এদিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আমিনুল ইসলাম ও তাঁর টিম আজ সকাল সোয়া ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাঙ্গীপাড়া থেকে আসামি ফয়সালকে ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। আসামি ফয়সালের বিরুদ্ধে দু’টি মাদক মামলা রুজু আছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কাটাখালী ও শাহমখদুম থানায় পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত 

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

পুলিশ সদর দপ্তরে অভিযোগ পাঠালেন সিএমপি!  

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি 

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা