বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিনাজপুরে গাঁজা গাছের নিচে বসেই সেবনের প্রস্তুতিকালে আটক ৪

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ১৩ কেজি ওজনের প্রায় ১১ ফুট লম্বা একটি গাঁজাগাছ ও গাঁজা সেবনের সরঞ্জামও জব্দ করে পুলিশ।গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই অভিযান চালায় পুলিশ। আটক চারজন হলেন বাড়ির মালিক বীরবল চন্দ্র (৫০), সত্যজিৎ রায় (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামে বীরবলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির আঙিনার এক কোণে বাঁশের চাটাই দিয়ে ঘেরা একটি গাঁজাগাছের নিচে বসে চারজন গাঁজা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বীরবল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ বীরবলসহ সেখানে থাকা অপর তিনজনকে আটক করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জাম ও শুকনা গাঁজা জব্দ করে পুলিশ। বাঁশের চাটাই দিয়ে ঘেরা গাঁজাগাছটিও জব্দ করা হয়।
পুলিশ বলছে, জব্দকৃত গাঁজাগাছটি দেড় বছর আগে রোপণ করেছিলেন বাড়ির মালিক বীরবল চন্দ্র। তিনি সেই গাছের গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। পাশাপাশি নিজেও গাঁজা সেবন করতেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রাতে ঘোড়াঘাট থানায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

কাটাখালী থানার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৪

বিজয় দিবস-২০২৪ এ পুষ্পার্ঘ অর্পণসহ রাকাব’র বিভিন্ন কর্মসূচি পালন

ওসি সাজ্জাদ হোসেন’র কৌশলী ভূমিকায়, পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

শিক্ষামন্ত্রীর পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

জাল টাকাসহ দিনাজপুরে আটক দুই