বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ২০ এপ্রিল ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জাল টাকাসহ দিনাজপুরে আটক দুই

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ২০, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

মোঃঅপুশাহ্,দিনাজপুর:

র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার ষ্টেশন রোডে হোটেল সাহারা আবাসিক এর একটি কক্ষে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা ছাপানোর সরঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরি করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-১৩ এর সিপিসি-১ এর আভিযানিক দল গত ১৯ তারিখ দুপুরে সদর পৌরসভাস্থ ষ্টেশন রোড হোটেল সাহারা আবাসিক এর ৩য় তলার দক্ষিন পার্শ্বে ২০২নং কক্ষে অভিযান পরিচালনা করে মোট ৪০ (চল্লিশ)টি জাল একহাজার টাকার নোট, মূল্যমান ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা), জাল নোট তৈরির কাজে ব্যবহৃত (রর) ২(দুই) বোতল ৯৬০ গ্রাম তরল কেমিক্যাল আয়োডিয়াম কিউ, ৩৫০ গ্রাম ফিটকিরি, ০৪টি স্বচ্ছ সাদা রংয়ের কাঁচ এবং ০২টি স্বচ্ছ রঙ্গিন কাঁচ, ৪টি প্লাস্টিকের তৈরি সাদা রংয়ের ড্রপার, ১০৩০ পিস দেশীয় একহাজার টাকার নোটের আকারে কর্তনকৃত জাল নোট ছাপানোর জন্য তৈরিকৃত রঙ্গিন ও সাদা কাগজ, ২টি কসটেপ, ১টি মাঝারি আকারের মোমবাতি উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত ১। মোঃ সুলতান মাহমুদ (৫৫), পিতা- মৃত শফিউদ্দিন মন্ডল, সাং- ওমরপাইল, ৫নং শশরা ইউপি, থানা- কোতয়ালী, আসামী ২। মোঃ মানিক মিয়া (৩৭), পিতা- মৃত শামছুদ্দিন, সাং- রাঘবিন্দপুর, ৯নং হামিদপুর, থানা- পার্বতীপুর, উভয় জেলা- দিনাজপুরদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারিদ্বয় দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে জাল নোট তৈরি ও আদান-প্রদান সহ জাল নোট ব্যবহারের মত অসাধু কার্যকলাপ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‍্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামীদের আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সেনাবাহিনীর জালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চিহ্নিত সন্ত্রাসী চাঁন গ্রেপ্তার

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

মরহুম বীর মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন পুরণ করতেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই—-শরিফুজ্জামান প্রধান পল্লব

অপপ্রচার করে শ্রম আইন বাস্তবায়নে বাঁধা প্রদান, লীগপন্থীকে বাঁচানোর চেষ্টা 

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার