বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

মহসিন সরদার রনি:

আজ ০৪ মার্চ ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রাম হতে সকাল ০৬:৪৫ টায় একজন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আব্দুল করিম সুইট (৩৬)। মোঃ আব্দুল করিম সুইট রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ আজ ০৪ মার্চ ২০২৫ খ্রি. সকাল ০৬:১০ টায় চারঘাট থানাধীন তালতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ হাফিজুর (৫০) এর আম বাগানের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ আজ ০৪ মার্চ ২০২৫ খ্রি. সকাল ০৬:২০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৬:৪৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইটের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলামসহ গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইট’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

মাদকসহ রাজশাহী মহানগরীর বহরমপুরের কুখ্যাত মাদক কারবারি রাব্বি খাঁ আটক

ডাক বাংলা প্রকাশনী’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

গোদাগাড়ী’র নারী কেলেংকারী’: উপ- প্রশাসনিক কর্মকর্তা’র বদলি, স্মারকলিপি প্রদান