বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে যুবদলের উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের পানি ও চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
agamirbangladesh.com
নভেম্বর ১৪, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের সেবা প্রদানের জন্য রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির উদ্যোগে ১৪,১৫ ও ১৬ ইং তারিখে বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার আয়োজন করা হয়েছে।

১৪ নভেম্বর বৃহষ্পতিবার ফজরের নামাজের পর থেকে ইজতেমা শুরু হয়। সকাল ১০ ঘটিকা থেকে রাজশাহী মহানগরের যুবদলের কর্মীরা রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির নেতৃত্বে ইজতেমায় আগত মুসল্লিদের বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদানের আয়োজন করে। রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে মেইন গেটের পাশে বুথ করে সেবা প্রদান শুরু করে যুবদল কর্মীরা। এই আয়োজন ১৬ ইং তারিখ সকাল ১০ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা ও সেবা প্রদান কার্যক্রম শেষ হবে।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি বলেন, এই গরমে রোদের মধ্যে কষ্ট করে মুসল্লিরা আল্লাহর দাওয়াত দিতে বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের মধ্যে অনেকেই বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের সেবা প্রদানের জন্য আমাদের এই আয়োজন। ইজতেমায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য সুদক্ষ ডাক্তার রাখা হয়েছে। এছাড়াও পানির জন্য যেন কোনো মুসল্লিদের হয়রানি হতে না হয় সেজন্য বিশুদ্ধ পানির ব্যাবস্থা রাখা হয়েছে। ২৪ ঘন্টা এই বুথে আমাদের কর্মী থাকবে সবার সেবা প্রদানের জন্য। মুসল্লিদের সেবার জন্য আমাদের এই ছোট উদ্যোগ।

বুথে সেবা নিতে আসা মো: জালাল উদ্দিন বলেন , আমার একটু প্রেসারের সমস্যা রয়েছে এই বুথ দেখে আমি তাদের বুথে এসে প্রেসারের কি অবস্থা সেটা জানতে পারি। আমি অনেক জেলায় আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ইস্তেমায় গিয়েছি। এইরকম উদ্যোগ কখনো কোথাও দেখিনি খুব ভালো লাগলো রাজশাহী মানুষের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। রাজশাহীবাসীর সুনাম শুনেছি আজ সেটা বাস্তবে দেখে গেলাম। দোয়া করি তারা যেন এইরকম উদ্যোগ সবসময় নিতে পারে বিশেষ করে ইজতেমায় বয়স্করা অসুস্থ হয়ে পড়ে । তাদের মধ্যে অসুস্থ হওয়ার ভয় এখন আর থাকবে না।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরইউজে নির্বাচনে টানা দ্বিতীয়বার সভাপতি আব্দুল আউয়াল

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান 

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে মামলা 

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক