বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান 

প্রতিবেদক
agamirbangladesh.com
ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার এসোসিয়েশনের (রেডার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

১৪ ডিসেম্বর (শনিবার) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলুপট্টি এরাবিয়ান কিচেনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ টি পদে ভোট গ্রহণ চলে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আল-আকসা’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। অন্যান্য পদে নির্বাচিত মধ্যে পরিকল্পনা ও অর্থ সম্পাদক পদে এম এম শিহাব পারভেজ, সাংগঠনিক সম্পাদক পদে মেজবাউল বারী সওদাগর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

উল্লেখ, ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী চেম্বার ভবন রেডার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রেডার সাবেক সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। ১১ ডিসেম্বর (বুধবার) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রেডার মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, পরিকল্পনা ও অর্থ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক। পরে নির্বাচিত উপরোক্ত ব্যক্তিরা ৮জন সদস্য নির্বাচিত করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম। নির্বাচন কমিশন হিসাবে ছিলেন ওয়াসিম রেজা ও রফিকুল ইসলাম। সাধারণ সভায় রেডার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে কষ্টিপাথর উদ্ধার

নবযোগদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

মোবাশ্বিরা জিপিএ–৫ পেয়েছে, বাড়িতে কান্নার রোল

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

কিশোরদের মনোজাগতিক উৎকর্ষ সাধনে বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ নিতে হবে