বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ৮, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

ফাহিমা করিম বর্ণা,রাবি প্রতিনিধি:

দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারন শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক নারী দিবসকে প্রতিপাদ্য করে নারীদের উপর হওয়া দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠেন শিক্ষার্থীরা। ৮ই মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হয়ে পশ্চিম পাড়া নারী শিক্ষার্থীদের হল প্রদক্ষিণ করে আবারও জোহা চত্ত্বরে এসে বিক্ষোভ চলতে থাকে।

এসময় জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, আমার বোন ধর্ষিতা কেন ইন্টেরিম জবাব চাই, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু, বিচার বিচার বিচার চাই ধর্ষকের বিচার চাই, অ্যাকশন অ্যাকশন রাশিয়ানদের অ্যাকশন, সারা বাংলায় খবর দে ধর্ষকের কবর দে, আমার বোনের কান্না আর না আর না, একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর, আসিয়ার কান্না, তনুর কান্না খাদিজার কান্না, আর না আর না ইত্যাদি স্লোগানে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার বলেন, “আজ বিশ্ব নারী দিবস উদযাপন করা হচ্ছে অথচ এদেশে কিনা নারীরা অরক্ষিত যেখানে আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষকের কোনো শাস্তি হচ্ছেনা। রাতে আমরা টিউশন করে ফিরতে গেলে রিকশাওয়ালা আমাদের দেখে টিজ করে, বাসে আমরা হ্যারাস হই, আমরা আসলে কোথাও নিরাপদ না। আমরা চাই নারীরা জেগে উঠুক এবং আমাদের ভাইয়েরা আমাদের সাহায্য করবে যাতে আমরা অনিরাপদ বোধ না করি এবং আমরা চাই ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “জুলাই বিপ্লবের ইতিহাস থেকে রাজশাহীকে কখনোই মুছে ফেলা যাবেনা। তার সবচেয়ে বড় অবদান আমাদের এই বাঘিনী কন্যাদের। আবারো তারা জেগে উঠেছে এর মাধ্যমে আমরা পূর্বাভাস পাচ্ছি আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো।”

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আসিয়ার ধর্ষণ কিন্তু আমরা কোন দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই ইন্টেরিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, “একজন ধর্ষক শুধু দৈহিকভাবে একটা মেয়েকে শেষ করে না, ধর্ষনের কারণে হয়তো আজ আসিয়া মারা গিয়েছে বা মৃত্যু পথযাত্রী কিন্তু এমন অনেক বোনেরা আছেন যারা বিচার চাওয়ার সাহস পর্যন্ত করতে পারে না। তারা তিলে তিলে নিজের মনের মধ্যে কুঁকড়ে কুঁকড়ে মরে যায়। একজন ধর্ষিত নারীর প্রতিটি দিন কতটা দূর্বিষহ শুধু সেই বলতে পারে আমরা তা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবো না।”

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় ও ধর্ষকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শিক্ষামন্ত্রীর পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

চীন আনছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

লামায় ২৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জিনামেজো টেকনিক্যাল ইন্সটিটিউটসহ ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এম.পি

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা