বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ২২ জুন ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ২২, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। উপজেলা প্রশাসনকে চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে চলে অভিযান। অভিযানে পুকুর খনন সাময়িক বন্ধ হলেও অদৃশ্য কারনে ঠিক পরের দিনই আবার চালু হয়ে যায় পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য। আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

 

জানা যায়, পুকুর খননকারী এই রাজু এসিল্যান্ড’কে ম্যানেজ করে পবা উপজেলার ভালাম এলাকায় প্রায় ৩ বিঘার একটি পুরাতন পুকুর সংস্কারের নামে ইট ভাটায় মাটি বিক্রি করছে।

 

আরোও জানা যায়, এসিল্যান্ড (পবা) অভিজিৎ সরকার মৌখিকভাবে রাজুকে অনুমোদন দেয় এভাবে যে, সামনে কোরবানী ঈদের কয়েকদিন ছুটিতে রাতের আঁধারে পুকুর খননের কাজগুলো যেনো তারাতারি শেষ করা হয়।

 

এলাকাবাসীরা জানান, পুকুর খনন করছে রাতের আধাঁরে। শুকনো মাটির ধোলাই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলো নষ্ট হচ্ছে। আর রাস্তায় মাটি পরে থাকা অবস্থায় একটু বৃষ্টি হলেই মাটি বহনের এই রাস্তা যেনো মৃত্যু ফাঁদ। এই রাজুর পুকুর খননের কারনে আমরা এই রাস্তায় চলাচল করতে পারিনা। এ বিষয়ে চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছি ইউএনও সাহেব এসে বন্ধ করেছে তারপরও পুকুর খনন বন্ধ হচ্ছেনা। আমরা এই পুকুর খনন বন্ধ চাই। প্রয়োজনে মানববন্ধন করতে চাই।

 

পুকুর খননকারী রাজু সাংবাদিকদের চ্যালেন্জ করে জানান,এই কাজ যতবার বন্ধ হবে ততবার আমি কাজ চালু করবো। আপনাদের যা ইচ্ছা করেন। প্রশাসনকে ম্যানেজ করে মাঠে নেমেছি এবার।

 

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমিতো ঈদের ছুটিতে আছি তাই এসিল্যান্ড’কে বিষয়টি জানাচ্ছি তিনি ব্যবস্থা নিবেন।

 

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড (পবা) অভিজিৎ সরকার বলেন,আপনারা দুই একটা নিউজ করেনতো আর আমার যা করার তাই করতাছি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক 

পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

দামকুড়া থানার অভিযানে রাজশাহী’র দুর্গম চর থেকে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন 

সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১