বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
agamirbangladesh.com
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়। শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি রাজশাহী অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবেসেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট সৌমিন শাহরিদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে গড়ে ওঠছে নতুন নতুন চাঁদাবাজ ও পোয়াবারো আয়ে বাড়ছে ঝুঁকি: প্রশাসন নীরব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড: পক্ষ বিপক্ষে নানা অভিযোগ

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

বোয়ালিয়া থানায় দুই ছিনতাইকারী গ্রেফতার; ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান আবু সভাপতি ও কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

সংবাদ প্রকাশের পর ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেফতার