বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

প্রতিবেদক
agamirbangladesh.com
মে ২, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৯টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সরকারি টিচার্স ট্রের্নিং কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।

আজ ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান 

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে বালু দস্যুদের রষাণলে ঠিকাদারি প্রতিষ্ঠান- পেশি শক্তির দাপট দেখিয়ে ইজারাদারকে হয়রানি

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

আরএমপি’র ডিবি’র অভিযানে পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার