বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

প্রতিবেদক
agamirbangladesh.com
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে প্রায় ৫৬ হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ বিভাগ কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এখানে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ও গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না। এতে আমন ধান চাষিরা সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এমন পরিস্থিতিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

এ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ৫৬ হাজার গ্রাহকের ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। এদিকে লোডশেডিং ও অনাবৃষ্টিতে সেচ সংকটে আমন আবাদের ফলন বিপর্যয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

আমনচাষিরা জানান, বৃষ্টির পানিতে আমন রোপণ করলেও এখন অনাবৃষ্টিতে চরম বেকায়দায় পড়েছেন তারা। ঘন ঘন লোডশেডিংয়ে আমনের জমিতে সেচ দিতে পারছেন না। দিন ও রাতে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেলে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।

উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের অটোরিকশাচালক সালাউদ্দিন হোসেন কালবেলাকে জানান, লোডশেডিংয়ের কারণে ঠিকমতো অটোরিকশার ব্যাটারি চার্জ করতে পারছেন না। এতে তাদের আয় কম হচ্ছে।

দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মাহাবুর রহমান কালবেলাকে জানান, দুর্গাপুর উপজেলার ৫৬ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় লোডশেডিং হওয়াটা স্বাভাবিক। পুরো বরাদ্দ পেলে এ সমস্যা থাকবে না বলে তিনি জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

রাজশাহীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকতার আড়ালে অপকর্ম—অভিযোগের তীরে আব্দুল বাতেন

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার

হেতম খাঁ কলা বাগানে বাড়ির প্রবেশপথ বন্ধ, দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ