বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গ্রীণলিফ পরিবারের কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা 

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ১০, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

গতকাল ৯ মার্চ ২৪ শনিবার সন্ধ্যে ৬ টায় গ্রীণলিফ পরিবারের উদ্যোগে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা, গ্রীণলিফের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা গ্রীণলিফ উপদেষ্টা শেখ নওশেদ সরওয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আঁখি মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গ্রীণলিফ সম্পাদক ও তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, চট্টলার সিংহ পুরুষ, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশারফ হোসেন।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম- ১০ আসনের সংসদ সদস্য মো : মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ, কাজী ছানোয়ার আহমেদ লাভলু পিপি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন লেখক নেছার আহমেদ খান, উপদেষ্টা ক্যাপ্টেন মোতালেব, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উপদেষ্টা রওশন আরা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, ক্যাপ্টেন সিরাজুল করিম সেলিম। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসারফ হোসাইন, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মরনোত্তর বেগম মুশতারি শফি, সাদা মনের মানুষ হাসান জাহাঙ্গীর, পর্যটন ক্ষেত্রে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, শিক্ষাবিদ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী , সমাজসেবক নায়েবুল ইসলাম ফটিক, লেখক ও কবি কামরুল ইসলাম, অভিনেত্রী শাহানুর, ক্যাপ্টেন মহসিন আলম, মো: জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিন্টু তালুকদার, সমাজসেবক শাহাবুদ্দিন তালুকদার, শিশু অভিনেত্রী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার সালেহ রবি জন ইনফ্লুয়েনচার সানজিদা সায়মা, ভ্যারসেটাইল আর্টিস্ট মান্না জাকির তমাল, লেখক সুশেন কান্তি, উদ্যোক্তা মোহাম্মদ নাঈম, উদীয়মান জনপ্রিয় সংগীত শিল্পী শাহিল শানজান, সমাজসেবক মাহফুজুর রহমান, ফ্রিল্যান্সার জাহেদুল ইসলাম, শিশু শিল্পী অনামিকা, অভিনয় শিল্পী সামিয়া অথৈ, ছিলোক্স ফ্যাশন হাউজ ব্লু মুন। এছাড়া বিভিন্ন গুণী জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রীণ লিফ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে চলচিত্র অঙ্গনের বিভিন্ন তারকা ও মডেলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে গ্রীণ লিফ ম্যাগাজিনের প্রশংসা করে বলেন, এমন ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ হলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ এই সব কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হবে। ম্যাগাজিন ও গ্রীণলিফ পরিবারের সাফল্য কামনা করে এই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন, লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন বই এর কাজ এখন কমে যাচ্ছে।মডেল হবে বাস্তব জীবনে চলার পথে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন ও নিজ যায়গা থেকে ফুটিয়ে তুলা। তিনি আরো বলেন, আমি চেষ্টা করেছি ম্যাগাজিনটিকে নতুনভাবে উপস্থাপন করতে পাঠক দের কাছে ও সেই সাথে শিক্ষনীয় বিষয়গুলোকে সংযুক্ত করা।

তিনি আরো বলেন, এ ম্যাগাজিন থেকে পাঠক এবার স্বাধীনতা, একুশসহ নানা বিষয়ে জানতে পারবে। আমাদের সমাজ ব্যবস্থা ও সমাজ সচেতনতা সম্পর্কেও তারা অবগত হবে। আলোচনা শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবশেষে সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু সবাইকে ধন্যবাদ জানিয়ে ও এ ধরনের কর্মকান্ডকে উৎসাহিত করতে ও সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি 

আরএমপি সাইবার ইউনিটের তথ্যে রাজশাহী রেল স্টেশনের ভাংচুরের ঘটনার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯ ও মাদকদ্রব্য উদ্ধারl

রাজশাহীতে বাংলাদেশ জামাতে ইসলামী যুব সমাবেশ উদযাপন

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

ধর্ষণের প্রতিবাদে রাবিতে প্রকাশ্যে প্রতীকী ফাঁসি 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী