বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ৭, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাড়িয়া মহাবিদ্যালয়ের সদ‍্য সাবেক অধ‍্যক্ষ আব্দুর রশিদ ও গর্ভনিং বডির সভাপতি আদোরী খাতুনের বিতর্কিত কর্মকান্ড যেমন,ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ নিয়োগ,গোপনে গর্ভনিং বডি পাশ করণ সহ প্রতিষ্ঠানের উন্নয়ন বিরোধী নানান কর্মকাণ্ড সচেতন এলাকাবাসির প্রতিরোধের মূখে ভেস্তে যায়।

৬ এপ্রিল (রবিবার) সকাল ১০ ঘটিকায় এলাকাবাসী সাবেক অধ‍্যক্ষ আব্দুর রশিদের কর্মকান্ড রুখে দিতে বাগমারায় মাড়িয়া মহাবিদ্যালয় ঘেরাও করে। সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা করে বিতর্কিত কর্মকান্ড গুলি সমাধান করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সাবেক অধ‍্যক্ষ আব্দুর রশিদের শেষ কর্ম দিবস ছিল। তিনি বিদায়ের পূর্ব মুহূর্তে তার পছন্দের একজন শিক্ষক মোঃ মাহমুদুজ্জামান প্রামানিকে গোপনে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। এছাড়া গত ২৫ মার্চ কোন আলোচনা ছাড়াই সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ না করে গর্ভনিক বডি গোপনে শিক্ষা বোর্ড থেকে পাশ করে আনেন যা ছাত্রছাত্রী,শিক্ষক, অবিভাবক এবং এলাকাবাসির মধ‍্যে ক্ষোভের সৃষ্টি করে।

সেই ক্ষোভ নিয়ে আজ এলাকার সচেতন নাগরিক সমাজ,ছাত্রছাত্রী,শিক্ষক মন্ডলী সহ গন‍্যমান‍্য সমাজ হিতেষী ব‍্যক্তিবর্গের উপস্থিতিতে অবৈধ ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও গর্ভনিং বডি বাতিল করে নতুন করে গর্ভনিং বডি গঠন করে উপযুক্ত ব‍্যক্তিকে অধ‍্যক্ষ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সামগ্রীক অর্থে সভাপতি হিসেবে মোঃ এনামুল হক (এমএ) কে বিনা বিরোধিতায় নির্বাচন করা হয় এবং ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হিসেবে মোঃ আরিফ হোসেন (জৈষ্ঠ প্রভাষক) কে নির্বাচন করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মাহমুদুজ্জামানকে জানতে চাইলে তিনি বলেন,আমি বৈধ ভাবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসতেছি। আজ অসুস্থতার জন‍্য কলেজে যায়নি।

এ বিষয়ে সাবেক অধ‍্যক্ষ আব্দুর রশিদ ও সভাপতি আদোরী খাতুনের সাথে যোগাযোগের চেষ্ঠা করলে তারা ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বর্তমানে নির্বাচিত সভাপতি মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কলেজটিকে নানান অনিয়মে জর্জরিত করে সাবেক অধ‍্যক্ষ বিদায় নিয়েছেন। সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এগুলো বাতিল করে এলাকাবাসির মতামতের ভিত্তিতে নতুন অধ‍্যক্ষ ও সভাপতি তৈরি করা হবে। কলেজের সার্বিক উন্নয়নের জন‍্য আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

মাছ চুরি ও প্রতারণার মামলায় সরদার জান মোহাম্মদ আটক

নবযোগদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত