বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

প্রতিবেদক
agamirbangladesh.com
নভেম্বর ১৪, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জালিয়াতি করে জমি লিখে নেওয়ার পর বৃদ্ধাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধার ছোট ছেলে ইউসুফ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামের আনিছুর রহমানের স্ত্রী সারেজান বেওয়া (১০৫) এর কাছ থেকে কৌশলে তার বড় ছেলে ইব্রাহীমের ১ম পুত্র ও বৃদ্ধার নাতি ইয়াকুব আলী মিলন (৩০) অবৈধভাবে কৌশলে প্রায় ১০ বিঘা জমি নিজ নামে লিখে নেয়। উল্লেখ্য: গত ২০২১ ইং সালে ইয়াকুব আলী তার দাদীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার নাম করে বাহিরে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে এ জমি লিখে নেয়। পরে এই জমির মধ্য থেকে প্রায় দেড় বিঘার মতো জমি ১২ লক্ষ টাকায় অন্যত্র বিক্রয় করে সে। ইয়াকুব তার বৃদ্ধা দাদির দায়িত্ব নেওয়ার কথা থাকলেও সে আর দাদির প্রতি দায়িত্ব পালন করছে না বরং তার দাদীর উপর অমানবিক অত্যাচার ও শারীরিক নির্যাতন করছে। এমন নির্যাতন করার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অপরদিকে বৃদ্ধার ছেলে ইউসুফ আলী বৃদ্ধ মায়ের এ নির্যাতনের বিষয়টি সহ্য করতে না পারায়, সে এই অববর্ণীয় নির্যাতন থেকে রেহায় ও দখলীয় সম্পতি বৃদ্ধা মাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অনুলিপি জমা দিয়েছেন মোহনপুর থানায়।

এ বিষয়ে জানতে চাইলে বিবাদী ইয়াকুব আলী মিলন (৩০) বলেন, ঘটনার দিন গত বুধবার (১৩ নভেম্বর) সকালে আমি বাসায় ছিলাম না। সে সময় শতবর্ষী দাদী আমার চাচার বাড়িতে যাওয়ার জন্য বের হলে পথের মাঝে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটায় আমার মা এবং আমার স্ত্রী। বাসায় এসে ঘটনাটি জানার সাথে সাথে আমি আমার মা এবং স্ত্রীকে নিষেধ করেছি ভবিষ্যতে যেন দাদির সঙ্গে এধরণের আচরণ করা না হয়। তারা কথা দিয়েছে আর কোনদিন এ ধরনের আচরণ করবে না। আর দাদি আমাকে ভালোবেসে তার নিজের ১০ বিঘা জমি আমার নামে লিখে দিয়েছে। আমি কোনভাবে জোর করে দাদির জমি রেজিস্ট্রি করে নেইনি। আর দাদির দায়-দায়িত্ব আমাকে নিতে হবে এমন কোন কথা হয়নি কখনো।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন 

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

শিক্ষামন্ত্রীর পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের কমিটি ঘোষণা 

ডাক বাংলা প্রকাশনী’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার