বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বোয়ালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩০০ পিস

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
রাজশাহীর বোয়ালিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ রাকিব ইসলাম (২৮)। তিনি বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা এবং মোঃ আমিরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মাসুদ কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। অভিযানের সময় গত ৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খরবোনা নদীর ধার এলাকার একটি বাড়িতে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশক্রমে রাত ১১টা ২০ মিনিটে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্তের বসত ঘরে তল্লাশি চালায়।

তল্লাশিকালে অভিযুক্ত রাকিব ইসলামের ঘরের বালিশ সংলগ্ন তোষকের নিচে রাখা দুইটি নীল রঙের পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুলে গণনা করে একটিতে ২০০ পিস এবং অপরটিতে ১০০ পিস—মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৩০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ইয়াবার পাশ থেকে মাদক বিক্রয়ের নগদ টাকা হিসেবে বিভিন্ন মূল্যমানের নোটে মোট ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ওই টাকা মাদক বিক্রয়ের অর্থ বলে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ১১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা জব্দ করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এসআই (নিঃ) মোঃ মাসুদ কবির জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর বসত ঘর থেকে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

আরএমপি ডিবি’র অভিযানে জাল টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আরএমপি’র রাজপাড়া থানার অভিযানে ৪ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী দুর্গাপুরে অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ 

রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মোঃ মাহফুুজুর রহমানকে  অভিনন্দন ও ফুলেল শুভেচছা জ্ঞাপন