বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) ও ১ নং পাড়িয়া ইউনিয়নের রায়মহল নেন্দপাড়া গ্রামের মোঃ কিসমত আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (৩২) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ৯ জানুয়ারী ২০২৪ সালের মোঃ জসীম উদ্দিন মোড়ল তার মুদির দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে বোবড়া ঈদগা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। এবং তার হাত-পা বেঁধে ভুট্টা খেতে ফেলে দেয়। এরপর তারা মোটরসাইকেল ও তার দোকানের চাবি ছিনিয়ে নেয়। এরপর দোকানে গিয়ে তালা খুলে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে আসে। এ বিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মোড়লহাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকা তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্য মতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়া মোঃ আমির হোসেন ওরফে ভুট্টুর বসতবাড়ি হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পবা উপজেলায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

স্বল্পমূল্যে সেবার জন্য ডায়াবেটিক হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান : মহিউদ্দিন বাচ্চু, এমপি

সৎ ছেলে-মেয়ের অত্যাচারে অসহায় নারী

ছাত্র আন্দোলনে গুলি চালানো কে এই মাদকাসক্ত এস আই সোহাগ

বিশিষ্ট সাংবাদিক স ম জিয়াউর রহমান ভয়েস অব সুন্দরবনের চট্টগ্রাম ব্যুরো নিযুক্ত 

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

বনাঢ্য আয়োজনে পশ্চিমাঞ্চল রেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন