বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আইনশৃঙ্খলা ও জনসেবায় ‘নতুন গতি’ প্রত্যাশা নগরবাসীর

প্রতিবেদক
agamirbangladesh.com
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পুলিশের অভিজ্ঞ কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। তার যোগদানকে ঘিরে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও আধুনিক, সুসংহত ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা করছেন নগরবাসী।

 

দীর্ঘ পুলিশিং ক্যারিয়ারে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, সেবামুখী পুলিশিং, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনের সময় তিনি জননিরাপত্তা বাড়ানো, দ্রুত সেবা নিশ্চিত করা এবং নগরবাসীর সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখেন।

 

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. জিল্লুর রহমান বর্তমান আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হবেন। একই প্রজ্ঞাপনে আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ, উন্নয়নধারা এবং বসবাসযোগ্য শহরের মর্যাদা ধরে রাখতে একজন নীতিনিষ্ঠ ও কর্মঠ পুলিশ কর্মকর্তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। অনেকে বলছেন, “রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। ভালো নেতৃত্ব পেলে এই শহর আরও নিরাপদ ও আধুনিক হবে।”

 

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে মো. জিল্লুর রহমান ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পর্যটন এলাকা নিরাপদকরণ, নারী-শিশুবান্ধব পুলিশিং, মাদক নির্মূল, ফুটপাত দখলমুক্তকরণ, রাজশাহীর পুরো শহরকে আবারও সিসিটিভি ক্যামেরা কাভারেজের আওতায় আনা এবং পুলিশি সেবার গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে পারেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

 

সুশীল সমাজ মনে করছে, তার নেতৃত্বে আরএমপি ‘জনতার পুলিশ’ হিসেবে আরও শক্তিশালী, দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার:২

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না: ডা. শফিকুর রহমান

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি