বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পরিবেশ সচেতনতা ও উন্নয়ন ভাবনায় জাবেদ আলীর বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
agamirbangladesh.com
জুলাই ২১, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাবেদ আলী তাঁর নির্বাচনী এলাকায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

রোববার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় রাজশাহী বরেন্দ্র কলেজ, ভোলানাথ বিবি হিন্দু একাডেমি এবং কুমারপাড়া পদ্মা মন্দির চত্বরের আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জাবেদ আলী বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যদি গাছ না লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম একটি ধ্বংসপ্রাপ্ত প্রকৃতির মুখোমুখি হবে। আমি বিশ্বাস করি—প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে, তাহলে শহরের পরিবেশ অনেকটা স্বস্তিদায়ক হয়ে উঠবে।”

 

তিনি আরও জানান, তাঁর নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমও চলছে। এতে তিনি ওয়ার্ডবাসীর জন্য যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন—সেগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে:

🔸 জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার

🔸 রাস্তা ও ফুটপাত উন্নয়ন

🔸 বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ

🔸 কিশোর অপরাধ ও মাদক নির্মূলে যুবকদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ

🔸 অসহায়, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন

🔸 ওয়ার্ডজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন

🔸 নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য পৃথক কর্মসূচি

🔸 স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সহায়তা

🔸 শিশুদের জন্য বিনোদন পার্ক নির্মাণ

🔸 স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নাগরিক সেবা

 

এই ৩১ দফা পরিকল্পনা লিফলেটের মাধ্যমে প্রতিটি পাড়ায়, মহল্লায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় এক অভিভাবক বলেন, “অনেক প্রার্থী নির্বাচনের সময় শুধু কথা বলেন, কাজের দেখা পাওয়া যায় না। কিন্তু জাবেদ ভাই আগেই কাজ শুরু করেছেন, এটা এলাকার জন্য বড় একটা বার্তা।”

শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানো মানেই হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত করা।

শেষে জাবেদ আলী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই। পরিবেশ রক্ষা থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামকে ভবিষ্যতে সিলিকন সিটিতে রূপান্তরিত করা হবে – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

লাখো মানুষের অংশগ্রহণে জশনে জুলুস চট্টগ্রামে

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা