বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

প্রতিবেদক
agamirbangladesh.com
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর চারঘাটে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৬) নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও নিমপাড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই শোকাবহ কর্মসূচি পালিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ জনাব মো: আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব দেবাশীষ রায় মধু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম বিপুল এবং নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিপ্লব।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় চারঘাট উপজেলা ও নিমপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু, এক আসনের জন্য লড়ছে ৪০ জন

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

রাজশাহী পর্যটন বার: রাত ১১টার পর মদ বিক্রি, শিক্ষার্থীরাও ঝুঁকিতে

অবৈধ পুকুর খনন রোধে কঠোর এসি ল্যান্ড লায়লা : সিন্ডিকেট কোণঠাসা

টাকা খেয়ে ভাতা, প্রকল্পে লুটপাট: চেয়ারম্যানের বিরুদ্ধে জোরালো অভিযোগ

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

রাউজানে মোবাইল মিল্কিং মেশিন ও সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা