বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ২৭, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর দূর্গাপুর উপজেলায় শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুই গণমাধ্যম কর্মীসহ ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে।

২৬ এপ্রিল (শনিবার) বিকাল ৫:৩০ মিনিটে দূর্গাপুর উপজেলার পাচুবাড়ি এলাকায় এ হামলার চালায় ২০/২৫ জন সন্ত্রাসী।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলার দর্পণ পত্রিকার সম্পাদক শাহবুদ্দিন ও রাজশাহী টাইমস পত্রিকা সম্পাদক ইসরাফিল। এছাড়াও তাঁরা অগ্রযাত্রাসহ অন্যান্য পত্রিকায় কর্মরত আছেন। শাহবুদ্দিন ও ইসরাফিল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য। ঘটনার পরপরই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়ে ক্লাবটির সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।

জানা যায়, মোটরসাইকেল যোগে সাংবাদিক শাহাবুদ্দিন ও ইসরাফিল রাজশাহী থেকে কানপাড়া হয়ে তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলা দেখতে দাঁড়ালে ওখানে আগে থেকে উপস্থিত একদল সন্ত্রাসী বলেন এই সাংবাদিক আমাদের নামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ কেনো করলি বলেই তাঁদের ওপর হামলা চালায়। এরপর সন্ত্রাসীরা তাঁদের হত্যার উদ্দেশ্যে একটি নির্জন মাঠে নিয়ে গেলে এলাকাবাসীর একটা অংশ তাঁদের উদ্ধার করেন। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে ওই ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের দুজনকে আটক করেন। পরে ওই দুব্যক্তিকে দূর্গাপুর থানা পুলিশের হাতে তুলে দেন।

কথা বললে সাংবাদিক শাহবুদ্দিন ও ইসরাফিল বলেন, পাওনা টাকা আদায়ে সন্ত্রাসী হামলার একটি ঘটনার এজাহার হয় দূর্গাপুর থানায়। ওই ঘটনায় সংবাদ প্রকাশ করলে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। ওই সংবাদের জেরে আজ আমাদের উপর এ হামলা চালানো হয়। তাঁরা আরও বলেন, প্রথমে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল কেড়ে নেয়। এরপর তাঁদের কাছে থাকা দুটি ক্যামেরা কেড়ে নেওয়া হয়।

উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বাসাস) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি’র সভাপতি নুরে ইসলাম মিলন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হকসহ রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ওই ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হবে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নীলফামারী জলঢাকায় জাতীয় বীমা দিবস পালিত

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

দিনাজপুরে চলছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গির মেলা

আরএমপি’র সহকারী প্রশাসনের একের অধিক দুর্নীতির অভিযোগ

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার