বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫-এর শুভ উদ্বোধন রাজশাহীতে

প্রতিবেদক
agamirbangladesh.com
জুলাই ৩, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি:

বক্সিং খেলায় নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে “বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫”। গত ৩ জুলাই (বুধবার) রাজশাহী জেলা জিমনেশিয়াম ভবন, সপুরা-তে সিটি বক্সিং ক্লাবের উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন আর. জে. এইচ এন্টারপ্রাইজের প্রোপাইটর জনাব আব্দুল কাদের উৎসব। তিনি একইসাথে প্রশিক্ষক ভাতা ব্যক্তিগত উদ্যোগে বহনের ঘোষণা দেন, যা উপস্থিত ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: জনাব আব্দুল কাদের উৎসব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,আরাফাত ক্রিয়া পরিষদ, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন:মোহাম্মদ রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল।

সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল আরিফ, সভাপতি, সিটি বক্সিং ক্লাব, রাজশাহী।

বক্তারা বলেন, রাজশাহীর খেলাধুলায় বক্সিং একটি সম্ভাবনাময় খেলা। এই ধরনের ক্যাম্প প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ ক্যাম্পে রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ বক্সারদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। পরিশেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

বাগমারার তাহেরপুরে বারনই লাইফ স্টাইল শোরুম এর শুভ উদ্বোধন

পাখি শিকার করে ভিডিও প্রচারকারী ব্লগারদের শাস্তি ও  চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

বিএনপি’র সহযোগিতায় পলাতক থেকে ঠিকাদারীর কমিশন বুঝে নিচ্ছে যুবলীগ নেতা 

বঙ্গবন্ধুর জন্মই হলো বাংলা ও বাঙালির জন্য আর্শীবাদ- বঙ্গবন্ধু সৈনিক লীগ

৭ তলা ১ লাখ,১০ তলা ২ লাখ – রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)

পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যানের সৌজন্যে সাক্ষাৎ