বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ৬, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। আসামিদের গতকাল বিকালে শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বারোজন হলেন মোসা: পপি আক্তার (৩৪), মো: সালাউদ্দিন (৪০), মো: কাউসার (২৫), মো: রহমত আলী (২১), মো: কাউসার (২৩), মো: রাতুল (২০), মো: আশিক হাসান (২৩), মো: মানিক (৩৯), মো: শাকিল আহম্মেদ (২৪), মোসা: সম্পা আক্তার (২০), মোসা: সুমি খাতুন (২৬) ও মোসা: পিয়াংকা খাতুন (২১)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানার মো: এমরান হোসেন পূর্ব পরিচিত রানা আহম্মেদ। গত ৫ জুন ২০২৪ সকাল ১০ টায় ইমরানকে তার শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিকের বাসায় দাওয়াত দেয়। ইমরান তার তিন বন্ধুকে সাথে নিয়ে দাওয়াতে যান। সেখানে ইমরান রানা ও তার স্ত্রী ছাড়াও আরও তিন মেয়েকে দেখতে পান। এসময় রানা পপি আক্তারকে তার স্ত্রী এবং অন্য তিন জনকে তার শ্বশুরবাড়ির আত্মীয়া বলে পরিচয় করে দেয়। বিকাল সোয়া ৪ টার দিকে সাংবাদিক পরিচয় দিয়ে ১০-১২ জন সেখানে আসে। তারা জোর করে ইমরান ও তার বন্ধুদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাদের সাথে আসামি সম্পা, সুমি ও পিয়াংকাকে বসিয়ে অসামাজিক কাজের অভিযোগ তুলে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেয়। ইমরান ও তার বন্ধুরা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারপিট করে আহত করে এবং তাদের কাছে থাকা ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও আসামিরা ইমরান ও তার বন্ধুদের কাছে থাকা মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসামি রানা পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর এ কাজটি করেছে বুঝতে পেরে ইমরান ও তার বন্ধুরা চিৎকার শুরু করে। এসময় পাশেই টহলরত শাহমখদুম থানা পুলিশ চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রানাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী দূর্গাপুরে কিশোর- কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ এর অভিযোগ

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

সবুজ ধানের মাঠে যুবদল নেতার স্কেভেটর ২০ কৃষকের স্বপ্ন ধুলিসাৎ, আতংকে বাড়ি ছাড়া

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত