বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ২৫ মে ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

প্রতিবেদক
agamirbangladesh.com
মে ২৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পবা উপজেলার রামচন্দ্রপুর হাটের ভালাম এলাকায় প্রায় ২০ বিঘা ধানি জমিতে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্থানীয় কৃষকদের অভিযোগ ইউএনও এবং প্রশাসনকে ম্যানেজ করেই রাতের আঁধারে ওই পুকুর খনন করছেন রাজু নামের এক ব্যক্তি। এই পুকুর খনন হলে স্থানীয় কৃষকদের দক্ষিণের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা।

 

২৪ মে (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের অন্ধকারে প্রসাশনকে তোয়াক্কা না করেই পুকুর খনন করছে একটি প্রভাবশালী চক্র। একের পর এক কাঁকড়া গাড়িতে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে পাশ্ববর্তী একটি ইটের ভাটাতে এবংকি বৃষ্টির পানিতে রাস্তায় পরে থাকা মাটিতে যেন মৃত্যুর ফাঁদ। একের পর এক পুকুর খননের মাটি বিক্রির মহাউৎসবে মেতেছে পবার রামচন্দ্রপুর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রতিবেদক ভুক্তভোগীদের বক্তব্য রেকর্ড করে সংশ্লিষ্ট বিষয় পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ সরকারকে অবগত করেন।

 

এছাড়াও প্রতিবেদক পবা থানার ওসি (সোহরাওয়ার্দী) বিষয়টি অবগত করলে তিনি জানান, একই এলাকায় গত কয়েকদিন আগে অভিযান করে একটি পুকুর খনন বন্ধ করে দিয়েছিলেন এসিল্যান্ড স্যার। যদিও আবারও পুকুর খনন চলমান রাখে তাহলে আপনারা এসিল্যান্ড স্যারকে অভিযোগ দেন। এখানে পুলিশের কিছুই করার নাই।

 

এ বিষয়ে পুকুর খননকারি রাজু জানান,আমি পুকুর করছি আরোও অনেকে করছে আমার পুকুর কেউ বন্ধ করতে পারবেনা আপনি ইউএনও থানা যাকে ইচ্ছা বলেন কাজ আমার চলবেই আমি ম্যানেজ করেই কাজ করছি আমার সাথে ইউএনও স্যারের সবসময় যোগাযোগ হচ্ছে।

 

পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ সরকার গত ২দিন আগেও আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছিলাম সেখানে কাউকে না পেয়ে ২টা গাড়ির ব্যাটারী জব্দ করেছিলাম। আপনার মাধ্যমে আবারও অবগত হলাম যথাযথ ব্যাবস্থা গ্রহন করছি।

 

কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিবেদককে বলেন, আপনি এখনই আমার অফিসে আসেন চা খাওয়ার দাওয়াত রইল। পবায় পুকুর খনন এবং মাটি বিক্রির মহাউৎসব অভিযোগে জানতে চাইলে তিনি বলেন, গত ২দিন আগে এসিল্যান্ড অভিযান পরিচালনা করেছিলেন আবারও অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

প্রাচীনকালের ইতিহাসের কিছু অংশ ভ্রমন পিয়াশুদের এক নতুন সম্ভনা দেখা দিচ্ছে

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

বিএনপি’র সহযোগিতায় পলাতক থেকে ঠিকাদারীর কমিশন বুঝে নিচ্ছে যুবলীগ নেতা 

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৪তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে