বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ২৩, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাকিবুল ইসলাম রাকিব রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শিশাপাড়ার মো: এন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি রাকিব রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের দিকনির্দেশনায় মো: তসলিম উদ্দিন ও তাঁর টিম গতকাল দুপুর সোয়া ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি রাকিবকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য দামকুড়া থানার এসআই মো: মিজানুর রহমান গত ১২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় বিন্দারামপুর এলাকা থেকে আসামি রাকিবকে ৫ লিটার চোলাইমদ গ্রেপ্তার করে। এসআই মো: মিজান আসামি রাকিবের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে এসআই শ্রী সুভাষ চন্দ্র বর্মণ আসামি রাকিবের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি রাকিবকে ১ বছরের সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জোড়া খুনের নেপথ্যে রহস্য

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট

রামেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

মেয়র কন্যা অর্নার অভিনব কায়দায় চাঁদাবাজির সন্ধান