বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

প্রতিবেদক
agamirbangladesh.com
সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষণার সময় তিনি বলেন, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।”

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। একইদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দফায়—সকাল ১১টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এরপর ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

 

৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

 

১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা ইচ্ছা করলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একইদিন রাত ৮টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে সেদিনই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

 

নির্বাচনী কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ কারণে সদস্যদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। প্রার্থীরাও ইতোমধ্যে বিভিন্নভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

 

এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনী উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং সদস্যরাও আসন্ন নির্বাচনে নেতৃত্ব বেছে নিতে প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের কমিটি ঘোষণা 

দিনাজপুরে চলছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গির মেলা

বাগমারা বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা 

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরী দিতে সক্রিয় প্রতারক চক্র, আটক-৪

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুলিশ কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজশাহীর গোদাগাড়ী খাদ্য গুদামে অখাদ্য চাল, গরিবের ভাগ্যে ক্ষোভ

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময়