বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৫, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সুজন আলী ও মো:শাহিন আলী । সুজন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার মো: আকবর আলীর ছেলে। সে বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় বসবাস করে ও শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ঠাকুরমারা গ্রামের মো: সেলিম মন্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: সুজন আলী ও মো:শাহিন আলীর বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সুজন আলী কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের এএসআই মো: শাহিন উদ্দিন ও তাঁর টিম গতকাল সকাল সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে কাঁঠালবাড়িয়া মোড় থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কাশিয়াডাঙ্গা থানার এএসআই মো: গোলাম মোস্তফা গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে ঠাকুরমারা কলোনি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

নতুন কৌশলে প্রভাব খাটাতে মিডিয়া কিনেছে ব্যাংক লুটেরা নাবিল গ্রুপ

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

রাজশাহীতে শিল্পী হত্যাকাণ্ডে যুবদল নেতা অসীম জাবেদ মিন্টু গ্রেপ্তার

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম নিলেন ডাঃ মেহ-ই জাবীন