বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে আরএমপি পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
agamirbangladesh.com
জুলাই ১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় আরএমপির ৩৩ বছরের সাফল্য তুলে ধরে কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি এখন একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর ইউনিটে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় এর অবদান অসামান্য।”

প্রথম দিকে মাত্র ৪টি থানা ও ৯২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই ইউনিট বর্তমানে ৪৭২ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত এবং এর অধীনে রয়েছে ১২টি থানা, ১২টি ফাঁড়ি ও ৩টি বিশেষ ইউনিট। অপরাধ নিয়ন্ত্রণে চারটি ডিভিশন ছাড়াও রয়েছে সিটিএসবি, গোয়েন্দা শাখা, ট্রাফিক বিভাগ, দাঙ্গা দমন ইউনিটসহ একাধিক বিশেষায়িত শাখা।

কমিশনার আরও বলেন, “রাজশাহী শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে আরএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নাগরিক সেবা এবং আইন প্রয়োগে জনআস্থার প্রতীক হয়ে উঠেছে এই সংস্থা।”

উল্লেখ্য, ১৯৯২ সালে রাজশাহী সিটি কর্পোরেশন গঠনের পরই এই মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রা শুরু করে আরএমপি। ৩৩ বছরে প্রতিষ্ঠানটি শুধু একটি পুলিশ ইউনিট নয়, বরং রাজশাহীর জনগণের আস্থা ও গর্বের প্রতীক হয়ে উঠেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে অশ্লীল নৃত্য পরিবেশন করে নষ্ট করছে যুবসমাজ

ঢাকার বায়ু আজও দুর্যোগপূর্ণ

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আগুনে দগ্ধ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চীন আনছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার