বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঢাকার বায়ু আজও দুর্যোগপূর্ণ

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

রাজধানীর বায়ু আজ সোমবারও দুর্যোগপূর্ণ। গতকাল রোববারও ঢাকার বায়ু এ অবস্থায় ছিল। আজ সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার স্থান প্রথম। সকাল ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩২৬। এ স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়। গতকাল এ স্কোর ছিল ৩৮৪।

আজ বিশ্বের বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ঘানার আক্রা শহর ও ভারতের মুম্বাই। শহর দুটির স্কোর যথাক্রমে ৩০২ ও ১৮৫। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৫৫ গুণের বেশি।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী স্মরণে সাহিত্য সন্ধ্যায় বক্তারা বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চিরজাগ্রত একটি নাম

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

মাদারীপুরে এতিম ভাতিজার ৫১ লক্ষ টাকা আত্মসাৎ করে জেল হাজতে চাচা

‘বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী’র যাত্রা শুরু হচ্ছে ২ নভেম্বর

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার