বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট, ৫০০ মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৬, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক ফোরাম হাউস অফ বিউটি ব্লুমের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৫০০ জন মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতর হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর আলুপট্টির মোড়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। এখানে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা নানা ধরনের ঈদ খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ পান।

আয়োজক খুশির হাট এডমিন নওশিয়া অরিন খান বলেন, আজ আমরা ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করেছি। আগামীকাল ৫০টি পরিবারের জন্য সম্পূর্ণ ঈদ বাজারের ব্যবস্থা করব। নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এই উদ্যোগ। এতে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মাত্র ৫ টাকায় নিতে পারছেন।

এই আয়োজনে অংশ নেওয়া এক সুবিধাভোগী বলেন, ঈদের কেনাকাটা করার সামর্থ্য ছিল না, কিন্তু মাত্র ৫ টাকায় এত কিছু পেয়েছি! এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

আয়োজকরা জানান, সবার সহযোগিতায় এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন,

ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রকৃত খুশি। আগামী বছরও এই উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে মহিলাদলের নেত্রীর সংবাদ সম্মেলন 

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ফ্যাসিবাদী কায়দায় জুলাই যোদ্ধাদের ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভাষ্য ‘ডাকাতির প্রস্তুতি’

অবশেষে দাম কমলো ইন্টারনেট ব্যান্ডউইথের

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা

স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা 

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ