বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ২১ জুন ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ২১, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফুল ইসলাম (৪৩) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবন এলাকার মো: আব্দুল কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২১ জুন ২০২৪ দুপুর পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম দুপুর ১২ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

নিখোঁজ বিজ্ঞপ্তি:

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৪

নওগাঁয় প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১