বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু জিরো পয়েন্ট ক্রীড়ানুষ্ঠান ও গুনীজনদের সংবর্ধনা

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ১৯, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

এম.টি.আই স্বপন মাহমুদ:

কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু পয়েন্ট জিরো ক্রীড়া অনুষ্ঠান শুরু ১৬মার্চ থেকে । শেষ হবে ২০ মার্চ। কিন্তু তার ফাঁকে ১৮ মার্চ সোমবার বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধিত করলো টেকনো ইণ্ডিয়া গ্রুপ। পাশাপাশি একটা মুখোমুখি আলোচনার আয়োজন করা হয়। মূলত টেকনো ইণ্ডিয়া গ্রুপের ক্রীড়াবিভাগ টেকনো টি কার্ড এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক।

 

সোমবার সল্টলেকের টেকনো ইণ্ডিয়া গ্রুপের জি-কনফারেন্স রুমে এই মুখোমুখি আলোচানার আয়োজন করা হয়। এখানে এদিন প্রাক্তন ফুটবলার তরুণ দে, প্রাক্তন ক্রিকেটার কৌশিক মুখার্জি, সিএবি কর্তা ইন্দুভূষণ রায় চৌধুরী, টেকনো ইণ্ডিয়ার সিইও ও ডিরেক্টর সুজয় বিশ্বাস, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের রেজিস্টার সৌমিত্র শাসমল , প্রতিষ্ঠানের ক্রীড়াদক্ষ ছাত্রী জ্যোতির্ময়ী সাহাকে, টেকনো ইন্ডিয়া গ্ৰুপের কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরীকে সংবর্ধিত করা হয়।

এই টুর্নামেন্টে ২৫ টি আউটডোর ও ইনডোর গেম থাকছে। পরে মুখোমুখি আলোচনায় প্রত্যেকে বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরকে ফিট রাখতে গেলে খেলাধুলা একান্তভাবে দরকার। আবার এই খেলাধুলা করতে করতে এটাকেই অনেকেই জীবনে পেশা করে ফেলেছে। মানুষের জীবনের একঘেয়েমি কাটাতে একটা হবির প্রয়োজন। পরে দেখা গেছে সেই হবি ভিশন থেকে মিশনে পরিণত হয়েছে। জীবন তো একটা ভিশন। ভিশনকে মিশনে পরিণত করতে গেলে চাই লড়াই। চাই চেষ্টা। তোমার জন্য কিছুই নেই। কেবল চেষ্টা ছাড়া। আমাদের লড়ে যেতে হবে। লড়াইয়ের কোনো বিকল্প নেই। টেকনো ইণ্ডিয়া গ্রুপ জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে। আজ তার গ্রহণযোগ্যতা বেড়েছে মানুষের কাছে। আরো আরো লড়তে হবে। এদিনের অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন ডালিয়া ঘোষাল।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহী মেডিকেল কলেজে ড্যাবের জরুরি সভা: অপপ্রচারের প্রতিবাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার ঘোষণা

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস পালিত

আরএমপি সাইবার ইউনিটের বড় সাফল্য: উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফিরল মালিকের হাতে

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ–মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি