বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মেডিকেল কলেজে ড্যাবের জরুরি সভা: অপপ্রচারের প্রতিবাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার ঘোষণা

প্রতিবেদক
agamirbangladesh.com
জুলাই ২৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজে আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর রাজশাহী জেলা ও মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে বলা হয়, মিডফোর্ড হাসপাতালের একটি ঘটনা কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যেসব অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী একদল অপশক্তি পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে মত দেন নেতারা। ড্যাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সারাদেশে চিকিৎসক সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।

 

এছাড়া, সভায় সম্প্রতি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমদের আত্মার শান্তি কামনা করেন।

 

এদিন ড্যাব নেতৃবৃন্দ আগামী ৬ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা আয়োজনের ঘোষণা দেন। এই অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট চিকিৎসক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

 

ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার এক নেতা বলেন, “আজকের সভা ছিল সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসক সমাজকে অপপ্রচারের জবাব দিতে এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার ভূমিকা রাখতে উৎসাহিত করবো।”

 

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকদের মধ্যে ড্যাব একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি শুধু চিকিৎসা সেবায় নয়, সমাজ ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি চবি সমন্বয়কের

অসামাজিক কার্যকলাপে দুই শিক্ষককে গভীর রাতে আটক করে আইনগত ব্যবস্থা না নিয়েই মুক্তি 

ওসি সাজ্জাদ হোসেন’র কৌশলী ভূমিকায়, পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর