বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ রাজশাহীতে তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে আরএমপি ও চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও চন্দ্রিমা থানা পুলিশ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আব্দুল ওরফে আবুল কাদেরের ছেলে মো. সোহেল রানা (৩৪), চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত ইলিয়াস বেপারীর ছেলে মো. মিরাজুল ইসলাম (৩০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চালা গ্রামের মো. মতলেব সোবহান মিল্লাতের ছেলে মো. জুবায়ের সোবহান নিলয় (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সোহেল রানার বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা চলমান রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কর্মীসহ বগুড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক

রাজশাহী দুর্গাপুরে হাজারো কৃষকের স্বপ্ন পুড়ে ছাই প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি 

শিক্ষায় একুশে পদকে ভূষিত হওয়ায় অধ্যাপক ড জিনবোধি ভিক্ষুকে মিরসরাই সম্মিলিত বৌদ্ধ সমাজের শুভেচ্ছা 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র, আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে RMP Official logo with text in Bengali

রাজশাহীতে শব-ই-বরাত উদযাপন উপলক্ষে RMP-এর নিষেধাজ্ঞা

রাজশাহীর পুঠিয়া এলজিইডির নিম্নমানের রাস্তার কজে সরকারের অর্ধকোটি টাকা জলে

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

বেলপুকুর থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার