বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

তৌফিকুল রহমান তাহের ,দিরাই-শাল্লা প্রতিনিধি:

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২:০১ মিনিট ও সকালে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের বেদীতে র‌্যালী দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

 

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সরকারি, বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

 

সকাল ১০:৩০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত গণমিলনায়তনে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি সহ: অধ্যাপক তরুণ কান্তি দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাশ।

 

আলোচনা সভা শেষে বেলা ১১:৩০ টায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত পৃথক প্রতিযোগিতায় মোট ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

পরে বেলা ১২ টায় শিল্পকলা একাডেমি কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ বিজ্ঞপ্তি:

ওমর ফারুক হত্যাকাণ্ড সভ্যতার লজ্জা, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : অধিকারকর্মী শামীউল আলীম শাওন

বেগম জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

পুঠিয়ায় পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ ও তারেক-খালেদা জিয়ার জন্য দোয়া

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবাদেও খণ্ডন হয়নি লেনদেনের প্রমাণ: পশ্চিমাঞ্চল রেলে নিয়োগ বাণিজ্যের রহস্য ঘনীভূত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫