বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

প্রতিবেদক
agamirbangladesh.com
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। তদন্তে উঠে এসেছে, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন খালেদ শিহাবই অনিয়ম ও দুর্নীতির মূল হোতা।

 

প্রতিষ্ঠানটি ২০২১ সালের ২৫ মার্চের চুক্তি অনুযায়ী যৌথভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে এর ৬২ জন পার্টনার রয়েছেন। চুক্তি মোতাবেক আবু সাদাত মো. সায়েম (রাজু) চেয়ারম্যান এবং হুমায়ন খালেদ শিহাব ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজুর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শিহাব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব দিচ্ছিলেন না। তিনি নানা অজুহাতে হিসাব প্রদানে গড়িমসি করতে থাকেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় সমস্যা দেখা দেয়। পার্টনারদের চাপের মুখে পড়ে হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।

 

বরং গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্ধারিত সময়ে হিসাব বুঝিয়ে না দিয়ে শিহাব তার সহযোগী কয়েকজন পার্টনার ও বহিরাগত লোক নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা মারমুখী আচরণ করেন এবং পরে চেয়ারম্যানের চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যান। এ ঘটনায় গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

 

পরবর্তীতে চেয়ারম্যান রাজুসহ অন্যান্য পার্টনাররা বৈঠক করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর শিহাব ও তার সহযোগী জাবের আলী, শরিফুল ইসলাম, ইয়াহিয়া খান, আল হাসান, ওমর ফারুক ও আবু সাঈদের বিরুদ্ধে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

এদিকে শিহাব নিজেকে হাসপাতালের একক মালিক দাবি করলেও কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। যৌথ ব্যবসার চুক্তিপত্র গণমাধ্যমের হাতে থাকলেও তিনি উল্টো সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, “আপনি কে, কেন আমি আপনাকে ডকুমেন্ট দেখাবো? প্রয়োজনে সাংবাদিক সম্মেলন বা কোর্টে দেখাবো।” ক্যামেরা ভাঙার অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, প্রতিষ্ঠান আমার সেখানে আমায় না জানিয়ে ক্যামেরা বসানো হলে সেটা তিনি খেলে নিতেই পারি।

 

এ প্রসঙ্গে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “পার্টনারদের মধ্যে হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

পুঠিয়া প্রশাসন ম্যানেজ, চলছে প্রভাবশালী রাজনৈতিক নেতার পুকুর খনন

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

দূর্গাপুরে শত শত বিঘায় জমিতে চলছে পুকুর খনন, নিবর প্রশাসন 

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

রাজশাহীতে আদিবাসী নারীকে গলা কেটে হত্যা

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা