বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
agamirbangladesh.com
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: বেগম সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি। আর এই দলকে এগিয়ে নিয়ে গেছেন তাঁরই সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বিএনপিকে প্রকৃত অর্থে জনগণের দলে পরিণত করেছেন— এমন মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আন্দোলনের ফসল জুলাই-আগস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সেলিমা রহমান বলেন, “বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন ধরে জনগণকে শোষণ ও নিপীড়ন করেছে। তাকে বিতাড়িত করতে বিএনপি সতের বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমেই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময়। আর তা সম্ভব হবে নির্বাচন মাধ্যমে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

সংস্কারের ৩১ দফা

সেলিমা রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান দেশকে নতুন করে সংস্কার করার জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক শাসন জিইয়ে রাখারও প্রয়োজন নেই।”

এরপর তিনি জনগণকে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবং র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন।

 

র‌্যালি ও পথসভা

বক্তব্য শেষে বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি লোকনাথ স্কুল হয়ে রাজশাহী কলেজ গেট, মনিচত্বরসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

এর আগে সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

নেতৃত্ব ও উপস্থিতি

র‌্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু,বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, নজরুল হুদা, মামুন-অর-রশিদ মামুনসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

সিরাজদিখানে সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

রাজশাহীতে বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে বিপাকে চিকিৎসক 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দা সাহেদা সুলতানা

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশ নিলেও বহাল তবিয়তে বিএমডিএ’র কর্মচারী ইউনিয়নের নেতা জীবন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

বনাঢ্য আয়োজনে পশ্চিমাঞ্চল রেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

রাজশাহীতে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন পবা উপজেলার কথিত বিএনপি নেতা শরীফ

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক