বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুর্গাপুরে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে ব্যাপক লিফলেট বিতরণ

প্রতিবেদক
agamirbangladesh.com
আগস্ট ৫, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” প্রচারণার অংশ হিসেবে ব্যাপক লিফলেট ও বুফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরের সাধারণ জনগণকে আগামী দিনের রাজনৈতিক পরিবর্তন এবং দেশের উন্নয়নে বিএনপির স্বচ্ছ ও শক্তিশালী পরিকল্পনা সম্পর্কে অবহিত করার প্রচেষ্টা চালানো হয়েছে।

গত কয়েকদিন ধরে দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, হাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং জনবহুল এলাকায় বিএনপির নেতা-কর্মীরা হাতে হাতে লিফলেট নিয়ে উপস্থিত ছিলেন। লিফলেটগুলোতে দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ৩১ দফার রূপরেখা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এছাড়াও বুফলেট বিতরণ করে ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়। জনসাধারণের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয় নেতৃবৃন্দ জানান।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার গণসংযোগের সময় বলেন, “আমাদের দেশ আজ গভীর সংকট ও চ্যালেঞ্জের মুখে। দেশের অর্থনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সকল ক্ষেত্রে অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ শুধু একটি রাজনৈতিক প্রস্তাবনা নয়, এটি একেবারে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি ব্যাপক রূপকল্প। আমরা চাই, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হোক, দুর্নীতি ও অবিচার দূর হোক এবং দেশের উন্নয়ন গতি ফিরে পায়। আমি এই বার্তা নিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছাতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, সাধারণ মানুষই দেশের সত্যিকার মালিক। তাদের অংশগ্রহণ ও মতামত ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়। তাই এই লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, যাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও ফলপ্রসূ হয়।”

দুর্গাপুর উপজেলা বিএনপি সভাপতি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই প্রচারণায় অংশ নিয়ে বলেন, “আমরা দৃঢ় প্রত্যয়ী যে, এই ৩১ দফার রূপকল্প বাস্তবায়িত হলে রাজশাহীসহ পুরো দেশের উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যাবে। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার মৃত্যুদণ্ডের আসামিদের খালাস

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

রাজশাহীর চারঘাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার