বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ৩ মে ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

প্রতিবেদক
agamirbangladesh.com
মে ৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: রাজশাহীর চারঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ ঘটনায় ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও উঠেছে।

শনিবার বিকেলে চারঘাট বাজারে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান।

সাবেক ছাত্রদল নেতা মতলেবুর রহমান মতলেব বলেন, “যারা আমাদের নেতাদের ছবি ছিঁড়েছে, তারা বিএনপির আদর্শের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন বলেন, “অরাজকতা বরদাশত করা হবে না। শীর্ষ নেতাদের অপমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা বলেন, “আমরা অপরাধের রাজনীতি করি না। কেউ যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, আমি নিজেই রাজনীতি ছেড়ে দেব।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চারঘাট বাজার প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতারা আরও বলেন, ব্যানার ছেঁড়ার মতো ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই। ভবিষ্যতে এমন ঘটনা রোধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র, আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে RMP Official logo with text in Bengali

রাজশাহীতে শব-ই-বরাত উদযাপন উপলক্ষে RMP-এর নিষেধাজ্ঞা

নীলফামারী ডোমারে স্কাউটের ১৬৭ তম বি.পি. দিবস উদযাপন

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশের পর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নীলফামারী জলঢাকায় জাতীয় বীমা দিবস পালিত