বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর আলু পট্টিমোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে- স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর আত্মার মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল রাজশাহী জেলার সভাপতি গোলাম মর্তুজা মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।

 

এসময় তরুণদল রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,

মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা হোসেন, সহ-সভাপতি ফরিদা বেগম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমমান আলী, তরুণ দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাহিফুল হোসেন সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রাশেল, সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ-সভাপতি মোজাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জন্তন, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সাংগঠনিক সম্পাদক মানাজির আহসান, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দফতর সম্পাদক মানিক, সদস্য জাহাঙ্গীর হোসেন, রাতুল, রবিন, ডিকেন, রুবেল প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

মাদকসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন বোয়ালিয়া থানা পুলিশ 

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন