বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাঘায় শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, শাস্তি দাবিতে মানববন্ধন 

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় শিক্ষক কর্তৃক নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি’র অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে উক্ত মানববন্ধন করা হয়। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীরা শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি’র দাবিতে মানববন্ধন করেন। অভিযুক্ত শিক্ষক হলেন— গোলাম মোস্তফা। তিনি চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন উপস্থিত সকল শিক্ষার্থীরা বলেন, আমরা এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি খুবই জঘন্য মানুষ, তা না হলে তিনি এমন কাজ করতে পারতেন না। আমরা তার মেয়ের সমতূল্য। এই শিক্ষককে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের অভিভাবক বৃন্দের সদস্য ও ছাত্রছাত্রীর অভিভাবকরা জানান, এমন শিক্ষক স্কুলে থাকলে আমাদের সন্তানেরা নিরাপদ নয়৷ এই শিক্ষককে যত দ্রুত সম্ভব বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সাবেক সদস্য জগলু শিকদার জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কয়েকবার এ ধরণের বিষয় নিয়ে শালিস করা হয়েছে।

মানববন্ধনের সময় উপস্থিত ছিলেন, জোগলু শিকদার, হিলা শেক, মান্নান সরকার, আদম ব্যাপারী, সাইফুল, সাত্তার, গুনি বিশ্বাসসহ ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ।

বাঘা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তাহেরপুর পৌরসভার বিশুপাড়ায় পানিতে ডুবে সাংবাদিক ইসরাফিল-এর ভাতিজির মর্মান্তিক মৃত্যু

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড: পক্ষ বিপক্ষে নানা অভিযোগ

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, রাবি শিক্ষার্থীদের তিনদফা দাবি 

বির্তকিত সাংবাদিক রফিকের রোষানলে সাংবাদিক কাজী শাহেদ, মিথ্যাচারের প্রতিবাদ 

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার