বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
জুলাই ১২, ২০২৪ ৪:২৯ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার এক বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আতিকুর রহমান রুবেল রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মো: হায়দার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আতিকুর রহমান রুবেলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় এক বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ১০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: আতিকুর রহমান রুবেল তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল ১০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: আতিকুর রহমান রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র এসআই সুবাস চন্দ্র বর্মন গত ১৮ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ রাত ১১ টায় মতিহার থানার মিতা স্টুডিওর মোড় থেকে আসামি মো: আতিকুর রহমান রুবেলকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এসআই সুবাস চন্দ্র বর্মন আসামি মো: আতিকুর রহমান রুবেলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকারী অফিসার তদন্ত শেষে আসামি মো: আতিকুর রহমান রুবেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মো: আতিকুর রহমান রুবেলকে এ সাজা প্রদান করেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী স্মরণে সাহিত্য সন্ধ্যায় বক্তারা বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চিরজাগ্রত একটি নাম

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

ববি উপচার্যের সঙ্গে ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

রাজশাহীতে বিএনপি নেতার হাসুয়ার কোপে যুবক আইসিইউতে মৃত্যুশয্যায় 

ওসি সাজ্জাদ হোসেন’র কৌশলী ভূমিকায়, পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি