বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ২৪ জুন ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ২৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সাইনুল (৪০), মো: আব্দুর রশিদ (২৫), মো: রিপন আলী (৩৯), মো: সহিদুল ইসলাম (৩০), মো: লিটন (২৮), মো: সিনারুল ইসলাম (২৪), মো: মিনারুল ইসলাম (৩০) ও মো: পারভেজ আলী (২৮)। তার সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের কণ্ঠরোধে পুলিশ-প্রতারক আঁতাত: আসামি করা হলো রাজশাহীর ৬ সাংবাদিককে

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার:২

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই টেলিভিশন উদ্ধার; গ্রেপ্তার ৩

সাংবাদিক মীর তোফায়েলের উপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

নওগাঁয় প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

১৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার