বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মে ২৩, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: ফরিদ। ফরিদ রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: ফরিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২১ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি ফরিদ মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুরাতন পুলিশ ফাঁড়ী এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এএসআই মো: শাহ নেওয়াজ বিপ্লব ও তাঁর টিম গতকাল ২১ মে দিবাগত রাত সাড়ে ১১ টায় পরিচালনা করে আসামি ফরিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র এসআই মো: সাহাবুল ইসলাম গত ৮ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় মতিহার থানার চরশ্যামপুর থেকে আসামি মো: ফরিদকে ১ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই মো: সাহাবুল ইসলাম আসামি ফরিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: ওয়ারেছ আলী আসামি ফরিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি ফরিদকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

যুবলীগের সাবেক সভাপতির নেতৃত্বে কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকীতে খাবার বিতরণ 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত 

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার